৭০০ সাংবাদিকের অভূতপূর্ব ঐক্য, প্রেসক্লাব দখল মুক্তির পথরেখা

Must Read

 দোয়া ও ইফতার মাহফিলকে ঘিরে প্রশাসন তৈরি করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। এর যৌক্তিক কারণও ছিল। প্রেসক্লাব দখলকারীরা এই ইফতারকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেয়। চারদিন ধরে টানা নানা অপপ্রচার করছিল মহলটি….

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম:

প্রায় ৭০০ সাংবাদিকের অভূতপূর্ব ঐক্য প্রকাশ পেল চট্টগ্রামের এক ইফতার ও দোয়া মাহফিলে। ২৪ এর ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে চট্টগ্রাম প্রেসক্লাব বেদখল হয়ে যাওয়ার পর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে ও প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিলে যে ঐক্য প্রকাশ পেল, তা’ই চট্টগ্রামের গণমাধ্যমের সার্বিক ‘মুক্তির পথরেখা’ বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।

শনিবার, ১৪ মার্চ,২০২৬ চট্টগ্রামের অন্যতম বৃহৎ কনভেনশন সেন্টার আইসিসি(ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে)এ এই দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

গোয়েন্দা সূত্র জানায় , রাজনৈতিক ও প্রশাসনিক কোন মহল থেকেই ‘সবুজ সংকেত’ না মেলায় এবং পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন থাকায় গ্রেপ্তার এড়াতে মহলটি শেষ পর্যন্ত পিছু হটে……

মিডিয়াপাড়া সংসদীয় আসন (কোতোয়ালী- বাকলিয়া, চট্টগ্রাম ৯) এর সদস্য আবু সুফিয়ান সাংবাদিকদের বৃহত্তম আয়োজনে এলে তাঁকে স্বাগত জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

একে ঘিরে প্রশাসন তৈরি করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। এর যৌক্তিক কারণও ছিল। প্রেসক্লাব দখলকারীরা এই ইফতারকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেয়। তিন/চারদিন ধরে টানা নানা অপপ্রচার করছিল মহলটি।

শুধু অপপ্রচার নয়, ৫ আগস্টের পরে প্রেসক্লাব দখলকারী গ্রুপটি দখলকৃত প্রেস ক্লাবে এদিন ‘স্পেশাল ইফতার’ এবং আরও একাধিক সংগঠনের ব্যানারে কাছাকাছি পয়েন্টে ‘জমকালো ইফতার’ আয়োজন করে পেশাদার সাংবাদিকদের ব্যতিব্যস্ত রাখার কৌশল আঁটে বলে অভিযোগ করেন মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকরা।

বাংলাদেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বিশেষ অতিথির বক্তব্য কালে।

অন্যদিকে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সহযোগী  এস আলম শিল্প গ্রুপের সহযোগিতা’য় ৭০০ সাংবাদিকের আলোচিত এই ইফতারটির আয়োজন করা হয় অভিযোগ তুলে প্রশাসন ও ক্ষমতাসীন বিএনপি সহ রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে ইফতার মাহফিলটি বানচালের প্রক্রিয়া চলে। ‌এসব তৎপরতায় প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ সর্তকতা গ্রহণ করে।  তবুও বিকেল তিনটা নাগাদ কথিত বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী নাম ধরে একটি গ্রুপকে সাথে নিয়ে চারটি গাড়িতে ইফতার আয়োজন রুখে দেওয়ার ঘোষণাকারীরা আয়োজনস্থলের প্রায় কাছাকাছি পর্যন্ত ছুটে যায়।

গোয়েন্দা সূত্র জানায় , রাজনৈতিক ও প্রশাসনিক কোন মহল থেকেই ‘সবুজ সংকেত’ না মেলায় এবং পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন থাকায় গ্রেপ্তার এড়াতে মহলটি শেষ পর্যন্ত পিছু হটে। এই মহলটি অতি সম্প্রতি চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির উপস্থিতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীকে মব অ্যাটাক করতে গেলে উপস্থিত প্রায় আড়াইশো সাংবাদিক এর তীব্র প্রতিবাদ জানিয়ে মবকারিদের হটিয়ে দেয়।

এ সময় সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ, যুগ্ম সম্পাদক ওমর ফারুক সহ দুই পক্ষের কয়েকজন সাংবাদিক আহত হন। ‌সেই থেকে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। যার ফলশ্রুতিতে ইফতার মাহফিলে পুনরায় হামলার আশঙ্কা তৈরি হয়।‌

তবে প্রশাসনের সতর্কতায় অঘটন পেরিয়ে সফল শান্তিপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এতে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী জোট এনসিপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।‌

ইফতার ও দোয়া মাহফিলটিতে চট্টগ্রামের মিডিয়া পাড়া এলাকার সংসদীয় আসন (কোতোয়ালী-বাকলিয়া)’র এমপি, সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রামের সাংবাদিকদের বিবদমান সংকট অচিরেই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজনে চট্টগ্রামের চারটি পত্রিকার সম্পাদক বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। তাঁরা হলেন – দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন, নয়াবাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক ।

দেশসেরা আঞ্চলিক দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরীকে স্বাগত জানান চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী

অতিথিদের বরণ করে নেন ৫ আগস্ট এর পূর্বেই চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন মোহাম্মদ রেজা এবং ৫ আগস্ট পরবর্তীতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের  নির্বাচিত সভাপতি, পেশাজীবী নাগরিক সংগঠক ও মুক্তিযোদ্ধার সন্তান রিয়াজ হায়দার চৌধুরী।

সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিল ও ইফতারে এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের-বিএফইউজে সহসভাপতি শহীদ উল আলম, বিএফইউজে যুগ্ম সম্পাদক মহসীন কাজী, বিএফইউজে নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান খোরশেদ আলম, সম্পাদক যীশু রায় চৌধুরী, সিজেকেএসের সাবেক সহ-সভাপতি হাফিজ উদ্দিন।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আবু সুফিয়ান ও বিরোধী জোট এনসিপির তরুন নেতা জোবায়ের প্রীতিময়তায়

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে ধন্যবাদ বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের-সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ।

অতিথি হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, আবুল হাসেম বক্কর, সাবেক পিপি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, এনসিপি নেতা জুবায়ের, নাগরিক ঐক্যের স্বপন মজুমদার ও গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি , মহানর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ :  প্রাক্তন নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিইউজে সাবেক সভাপতি অঞ্জন সেন, এম নাসিরুল হক, বিএফইউজে সাবেক সহসভাপতি কবি আবু তাহের মুহম্মদ, মোস্তাক আহাম্মদ, সিইউজে সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, মোহাম্মদ আলী, তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, আসিফ সিরাজ, ম শামসুল ইসলাম ।

দীর্ঘ প্রায় ১৯ মাস পরে গণমাধ্যমের সহযোদ্ধারা যেন বাঁধভাঙা অনন্য উচ্ছ্বাসে

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিইউজে সিনিয়র সভাপতি স.ম ইব্রাহিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সহসভাপতি মনজুর কাদের মঞ্জু, সিইউজে সহসভাপতি সাইদুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, জসীম চৌধুরী সবুজ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, সিইউজে যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব,  বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মিয়া আলতাফ।

অনন্য সুন্দর এই আয়োজনের ছুটে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন- সিএমইউজে’র নেতৃবৃন্দও। সিএমইউজে’র সাবেক সাধারণ সম্পাদক কাশেম মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য ইয়াকুব আলী মনি, ফরহাদ চৌধুরী, শামসুল আলম টগর প্রমুখের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

উপস্থিত ছিলেন দৈনিক নয়াবাংলার ব্যবস্থাপনা সম্পাদক বি এম মনজুর এলাহী, সাপ্তাহিক চট্টলার সাবেক সম্পাদক জিএম শাহাবুদ্দিন,  বীর চট্টগ্রাম মঞ্চের নির্বাহী সম্পাদক সৈয়দ কামরুল হাবীব, সিনিয়র সাংবাদিক নিযাম উদ্দিন, এজেড এম হায়দার, ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, কামরুল হাসান বাদল, একেএম কামরুল ইসলাম, দেবপ্রসাদ দাস দেবু, প্রদীপ দেওয়ানজি, জুবায়ের সিদ্দিকী, রশীদ মামুন, পূর্বকোণের চীফ রিপোর্টার সাইফুল আলম, প্রথম আলোর হেড অব নিউজ আশরাফ রুবেল, মাসুদ মিলাদ, হাসান নাসির, ব্যুরো প্রধানদের মধ্যে আমাদের সময়ের হামিদ উল্লাহ,  ইন্ডিপেনডেন্ট টিভির আলমগীর সবুজ, খবরের কাগজের ইফতেখারুল ইসলাম, সমকালের সরওয়ার সুমন, ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান শিমুল নজরুল, চট্টগ্রাম ইনচার্জ দ্বৈপায়ন বড়ুয়া রনি, এফ এম মিজানুর রহমান, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদুল হক চৌধুরী, গাজী টিভির অনিন্দ্র টিটু, বিডি নিউজের মিন্টু চৌধুরী, এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ভুইয়া নজরুল, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক, পতাকা নিউজ এর নির্বাহী সম্পাদক এস এম রানা, মাছরাঙ্গা টিভির নাজমুল আলম সাদেকী, চ্যানেল নাইন এর পুরবী দাশ, এশিয়ান টিভি’র সারোয়ার আমিন বাবু, সিনিয়র সাংবাদিক ও সিইউজের দৈনিক পূর্বকোণ এর সাবেক ইউনিট প্রধান মিহরাজ রায়হান, সিইউজের সাবেক অর্থ সম্পাদক কাসেম শাহ, সিনিয়র সাংবাদিক আসিফ সিদ্দিকী, অনুপম শীল,  সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক সেক্রেটারি আবিদ হোসেন, সিনিয়র সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, আদালত অঙ্গনের সাংবাদিক প্রতিনিধি এডভোকেট মোস্তফা ইমরান সোহেল, সিইউজের এর প্রাক্তন ইউনিট চীফ বাবুল চৌধুরী, প্রেসক্লাবের প্রাক্তন অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু, দৈনিক পূর্বদেশের ইউনিট প্রধান জীবক বড়ুয়া, টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম প্রমুখ । 

ইফতার ও দোয়া মাহফিলে সমবেতদের একাংশ

উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক সিনিয়র সাংবাদিক মুহাম্মদ শামসুল হক ও জামাল উদ্দিন, লেখক সাংবাদিক অনুপ খাস্তগীর, স্লোগান সম্পাদক মোঃ জহির, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মা, চাটগাঁর বাণী সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ইনফো বাংলা ডট কম সম্পাদক কল্যাণ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক শতদল বড়ুয়া, এস এম রানা, রেজাউল করিম, জামাল উদ্দিন ইউসুফ, রোকসারুল ইসলাম, কামাল উদ্দিন খোকন, শতদল বড়ুয়া, রঞ্জিত দে, বিশ্বজিৎ বড়ুয়া, বিশ্বজিৎ বণিক, জাবেদুর রহমান,  প্রভাত বড়ুয়া, বিপুল বড়ুয়া, আলাউদ্দিন হোসেন দুলাল, দেশ বার্তার সিনিয়র রিপোর্টার আশরাফ আহমেদ,শৈবল আচার্য, রেজা মোজাম্মেল, বিশু রায় চৌধুরী, চৌধুরী আহসান খুররম, সাইমন চুমুক, আমিন মুন্না, রাজিব বড়ুয়া, আজিজুল কদির, গোলাম শরীফ টিটু, মোঃ শহিদুল ইসলাম, মিহির কে চক্রবর্তী,অনুপম বড়ুয়া, আব্দুল হান্নান কাজল, শফিকুল ইসলাম, বিপ্লব পার্থ, বাসু দেব, সাইমন, রনি দে, রঞ্জিত শীল, কাজি হাবিব, সুরঞ্জিত শীল প্রমুখ।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অপারেটরস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়েস, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন সিদ্দিকী, চিত্রশিল্পী শওকত জাহান, তরুণ রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা আহমেদ রহিম চৌধুরী, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা ডাঃ বরুণ কুমার আচার্য্য বলাই, তরুণ সংগঠক মাহমুদুর রহমান শাওন, ইফতেখার জাবেদ, তরুণ লেখক রাজিব রাহুল, কাজি গোফরান, রাজু চৌধুরী, আসিফ ইকবাল, সুকান্ত আচার্য প্রমুখ।

প্রধান অতিথি চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে বর্তমানে যে সমস্যা বিরাজ করছে, সেগুলো আমরা আলাপ-আলোচনার মাধ্যমে এবং আইনের ভিত্তিতে সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। কারণ চট্টগ্রামে আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা আমাদের সঙ্গে সবসময় পাশে ছিলেন। সাংবাদিকদের এই সমস্যা দ্রæত সমাধান করা হবে।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি আবু সুফিয়ান এমপি

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক বলেন, রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই মাস আমাদেরকে সংযম, সহনশীলতা, মানবিকতা ও একে অপরের প্রতি সহমর্মিতা শেখায়। পারস্পরিক সম্মান, সহাবস্থান ও সৌহার্য্যই আমাদের সমাজকে আরও শক্তিশালী ও সুন্দর করে তুলতে পারে।

দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন বলেন, আজকের মিলনমেলা সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে। যা আগামীতে আরও দৃঢ করবে বলে আশা রাখছি। চট্টগ্রামের উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে এই ভ্রাতৃত্ববোধ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এনসিপি নেতা জুবায়ের বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজ ভবিষ্যতে সাংবাদিকতাকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সাংবাদিকতা যেন সত্যিকার অর্থেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করতে পারে- এই প্রত্যাশা আমাদের সবার।

সভাপতির বক্তব্য চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন রেজা সবার উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন,  গণমাধ্যম দখলদারিত্বের বিষয় নয়।  ক্লাব ইউনিয়ন বা  গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে ভিন্ন মত থাকবেই। ভিন্ন মত যাতে বিদ্বেষ তৈরি না করে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন -সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী স্বাগতিক বক্তব্যে সংবাদপত্র গুলোর সম্পাদক সহ সমবেত অতিথি, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নের বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ ছাড়াও বিএফইউজে, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,  বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন জার্নালিস্ট এলায়েন্স, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন এবং অনলাইন  মাধ্যম পরিবারগুলোর কর্মরত সাংবাদিকদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান। সার্বিক সহযোগিতার জন্য
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি জানিয়েছেন বিশেষ কৃতজ্ঞতা। তিনি বলেন, এই ঐক্যই আমাদের গণমাধ্যমের সামগ্রিক মুক্তির পথ।

ইফতার ও দোয়া মাহফিল পরবর্তী প্রীতি আলাপন

এদিকে সাতশ সাংবাদিকের আলোচিত এই ইফতারকে ঘিরে গণমাধ্যম অঙ্গনে যেমন আলোচনা তুঙ্গে, তেমনি সামাজিক মাধ্যমও ভাসছে প্রশংসায়।
এই আয়োজন এর গুরুত্ব, বিশেষ করে ২৪ এর সরকার পতন পরবর্তী বর্তমান সময়ে এসে প্রেসক্লাব জিম্মিমুক্তির ইস্যুতে এমন ইফতার ও দোয়া মাহফিলের আবহে মেলবন্ধনকে অনেকেই বেশ তাৎপর্যপূর্ণ ভাবছেন।

মুক্তিযোদ্ধা সাংবাদিক সাবের আহমেদ আজগরী, নিজাম উদ্দিন আহমেদ ও আয়ুব আলী সহ প্রয়াত সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় দোয়া মাহফিলে

সামাজিক মাধ্যমে নিজের আইডিতে মার্কিন মুলুকে বসেও সাংবাদিকদের এমন ঐক্যকে ঘিরে আশাবাদের কথা লিখেছেন ডেইলি স্টারে এক সময় চট্টগ্রামের দায়িত্বে থাকা সাংবাদিক শহীদুল ইসলাম। ‘চট্টগ্রাম প্রতিদিন’ সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার লিখেছেন,

“কল্পনা করুন, যদি সেখানে হঠাৎ একটি বো/মা পড়ত!

এক মুহূর্তেই হয়তো শূন্য হয়ে যেত চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গন। কারণ সেই সন্ধ্যায় এক জায়গায় জড়ো হয়েছিলেন প্রায় ৭০০ সাংবাদিক। প্রিন্ট, টিভি, অনলাইন ও মাল্টিমিডিয়ার নবীন-প্রবীণ সংবাদকর্মীরা।

দেড় বছর আগে দুর্বৃত্তদের হাতে প্রেসক্লাব দখলে যাওয়ার পর এমন মিলন সচরাচর খুব কমই হয়েছে। তাই একটি সাধারণ ইফতার হঠাৎই হয়ে উঠেছিল আবেগঘন পুনর্মিলন।

কেউ এসে জড়িয়ে ধরে বললেন, ‘ভাই, খুব মিস করি।’ পাশ থেকে আরেকজনের কণ্ঠ, দাদা কতদিন পর সামনাসামনি দেখা! দৈনিক আজাদী ও পূর্বকোণের সম্পাদকরাও ছুটে এসেছিলেন প্রাণের টানে।

কোনো মন্ত্রী-টন্ত্রী-পাইক-পেয়াদার ভিড় নয়, রাস্তা থেকে লোক ধরে এনে চেয়ার ভরানোরও প্রয়োজন হয়নি। ইফতার শেষে লম্বা লাইনে দাঁড়িয়ে চা, সেখানেও কোনো হুড়োহুড়ি নেই। সেই দৃশ্য যেন নিঃশব্দে সবাইকে মনে করিয়ে দিচ্ছিল, আমরা এখনও একসাথে আছি।

পেশাদারিত্বের এই বন্ধন ছিন্ন করা অসম্ভব।”

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

ঐক্যের তাগাদা : ১৬মার্চের মধ্যে গণমাধ্যমে বেতন-ভাতা প্রদানের দাবি সিইউজে সভাপতির

 চট্টগ্রাম প্রেসক্লাব দখল ইস্যুতে চট্টগ্রাম সার্কিট হাউজে তথ্যমন্ত্রীর  উপস্থিতিতে পেশাদার সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামগ্রিক মুক্তির...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img