চট্টগ্রাম প্রেসক্লাব দখল ইস্যুতে চট্টগ্রাম সার্কিট হাউজে তথ্যমন্ত্রীর উপস্থিতিতে পেশাদার সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামগ্রিক মুক্তির জন্য গণমাধ্যমের প্রত্যেকটি পক্ষকে ঐক্যের তাগাদা দেনচট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী…

চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল বুধবার (১১ মার্চ) নগরীর নূর আহম্মদ সড়কস্থ সংগঠনের কার্যালয়ে মোহাম্মদ কায়েস চৌধুরী সঞ্চালনায় ও আজগর আলী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যম পরিবারে ক্রান্তিকালে ঐক্য অবশ্যই অনিবার্য। কম্পিউটার অপারেটররা সংবাদপত্রে প্রধানতম ভূমিকা রাখেন। অনেকাংশে তাঁরা ন্যায্য স্বীকৃতি বঞ্চিত।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি সংবাদপত্র মালিকপক্ষকে ঈদের আগে আগামী ১৬ মার্চের মধ্যেই সাংবাদিক শ্রমিক কর্মচারীদের প্রাপ্য বেতন (বকেয়াসহ) উৎসব ভাতা প্রদানের আহ্বান জানান।

চট্টগ্রাম প্রেসক্লাব দখল ইস্যুতে চট্টগ্রাম সার্কিট হাউজে তথ্যমন্ত্রীর উপস্থিতিতে পেশাদার সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামগ্রিক মুক্তির জন্য গণমাধ্যমের প্রত্যেকটি পক্ষকে ঐক্যের তাগাদা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ফুলকলি ফুড প্রোডাক্টস্ লিঃ জেনারেল ম্যানেজার এম. এ. সবুর বলেন, সংবাদপত্রে আইটি বিভাগে কর্মরতরা প্রকৃত অর্থে শিল্পী। তাদের শৈল্পিক কাজে আমরা নিখুঁত পত্রিকা হাতে পাই। তিনি রমজান বিষয়ে বলেন, রোজা মানুষকে আত্মশুদ্ধি ও সংযমি হতে শেখায়। সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করি।

অনুষ্ঠানে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সফিক আহম্মেদ সাজিব, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার শামীম হামিদ, চিত্রশিল্পী কিংশুক দাশ চৌধুরী, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা সাংবাদিক চৌধুরী আহছান খুররম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সজল হোড়। শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সাবেক সভাপতি রকিবুল হক ও রতন বিশ্বাস। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন সংগঠনের সদস্য সাইফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।


