অবৈধ বিদেশী অস্ত্র-গুলি সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিল…..পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র আরো জানায়, গ্রেফতার হওয়া নুর উদ্দীন সোহেল দক্ষিণ চট্টগ্রামের জামায়াত অধ্যুষিত সাতকানিয়াতে চিহ্নিত রাজনৈতিক কর্মী। ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তার সংযোগ রয়েছে। কাঞ্চনা ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আবু তাহের এর সাথে নুর উদ্দিন সোহেলের সাথে ঘনিষ্ঠতা এবং এর সংক্রান্ত ছবিও রয়েছে। উপজেলা এবং জেলা ও কেন্দ্রীয় জামায়াত নেতাদের সাথেও সম্পর্কের তথ্য জানিয়েছে পুলিশের নির্ভরযোগ্য একাধিক সূত্র…..
নিউজ ব্যাংক বাংলা :
জামায়াত-শিবির সংশ্লিষ্ট সন্ত্রাসী নুর উদ্দীন সোহেল সহ তিন অস্ত্র কারবারিকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি সহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানা পুলিশ।
পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে অবৈধ বিদেশী অস্ত্র-গুলি সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিল।

নুর উদ্দীন সোহেল ও গ্রেপ্তার হওয়া অন্য দুইজনের কাছ থেকে ০২টি বিদেশি পিস্তল, ০২ (দুই)টি ম্যাগজিন, ১৮টি পিস্তলের গুলি ও ০২টি চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র আরো জানায়, গ্রেফতার হওয়া নুর উদ্দীন সোহেল দক্ষিণ চট্টগ্রামের জামায়াত অধ্যুষিত সাতকানিয়াতে চিহ্নিত রাজনৈতিক কর্মী। ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তার সংযোগ রয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকারী পুলিশের একটি বিশেষ টীম ২৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল পৌনে পাঁচটার দিকে ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করে।
সন্ত্রাসী অস্ত্র কারবারি নুর উদ্দীন সোহেলকে প্রথমে বায়েজিদ লিন্ক রোড থেকে অস্ত্রসহ গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে যথাক্রমে নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড় লাগোয়া জামাল খান বাই লেইন এবং বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া চেয়ারম্যান মার্কেট এলাকায় ধারাবাহিক অভিযানে অন্য দুজনকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অক্সিজেন মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় বিশেষ টীম। বিকেল সোয়া পাঁচটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন লিংক রোডের ১নং ছিন্নমূল হারুনের সিএনজি গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আসামী নুর উদ্দীন সোহেল(৩০)কে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশী করে পরিহিত জিন্স প্যান্টের নীচে কোমড়ের ডান পাশ হতে (র) একটি লোহার তৈরি সচল বিদেশি পিস্তল, (যাতে একটি খালি ম্যাগজিন সংযুক্ত আছে) উদ্ধার করা হয়। পিস্তলের দৈর্ঘ্য ০৮ (আট) ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৪ (চার) ইঞ্চি, বাটের দুইপাশে স্ক্রু দিয়ে খয়েরী রংয়ের প্লাস্টিক লাগানো; প্লাস্টিকের উপরে উভয় পাশে ইংরেজিতে ওগচঊঢ (জ) লিখা আছে । পিস্তলটি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী নুর উদ্দীন সোহেল(৩০) এর প্রদত্ত তথ্যমতে সেদিন সন্ধ্যা সাতটার পরে কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড় জামাল খান বাই লেইন, কাশেম কন্ট্রাক্টরের বিল্ডিংয়ের ২য় তলা হইতে আসামী ২। তাপস পালিত প্রকাশ শিমুল(৫১)কে গ্রেফতার পূর্বক তার প্রদত্ত তথ্য মতে আসামীর শয়ন কক্ষ হতে (রর) ১০ (দশ) টি পিস্তলের গুলি, যাহার প্রতিটির পারকিউশন ক্যাপে উপরে নিচে ইংরেজিতে ঐ চগ ২৬ ৩২ লিখা, যাহা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। অতঃপর গ্রেফতারকৃত আসামী ১। নুর উদ্দীন সোহেল(৩০) ও ২। তাপস পালিত প্রকাশ শিমুল(৫১)দ্বয়ের প্রদত্ত তথ্যমতে ইং ২৯/০৪/২০২৬ বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া চেয়ারম্যান মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ৩। দীপক কান্তি দে(৫৮)’কে গ্রেফতার পূর্বক তার প্রদত্ত তথ্যমতে (ক) ০১ (এক)টি লোহার তৈরি সচল বিদেশি পিস্তল, যাতে ০১ (এক)টি খালি ম্যাগজিন সংযুক্ত আছে, পিস্তলের দৈর্ঘ্য ০৮ (আট) ইঞ্চি, বাটের দৈর্ঘ্য ০৪ (চার) ইঞ্চি, বাটের দুইপাশে স্ক্রু দিয়ে খয়েরী রংয়ের প্লাস্টিক লাগানো; খ) ০২টি চায়না রাইফেলের গুলি, যার ০১টি’র পারকিউশন ক্যাপে উপরে নীচে ইংরেজিতে ১০.৬৯ লিখা আছে, গ) ১৮ (আঠারো)টি পিস্তলের গুলি, যার প্রতিটির পারকিউশন ক্যাপে উপরে নীচে ইংরেজিতে ঐচগ ২৬.৩২ লিখা আছে। এসব উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত ১নং হতে ৩নং আসমীদের হেফাজত হতে উদ্ধারকৃত অবৈধ বিদেশী পিস্তল-গুলি হেফাজতে রাখার ব্যাপারে বৈধ কোন কাগজপত্র দেখাইতে পারে না। ধৃত আসামীগন পরস্পর যোগসাজসে অবৈধ বিদেশী অস্ত্র-গুলি সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। আটককৃত ১নং হইতে ৩নং আসামী পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত অবৈধ বিদেশী পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখে ঞযব অৎসং অপঃ ১৮৭৮ এর ১৯-অ ধারায় অপরাধ করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদেরকে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৪৭ মুলে আজ ৩০এপ্রিল , ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-অ মূলে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানা :
১। নুর উদ্দীন সোহেল(৩০), পিতা-নুরুল হোসেন, মাতা-রুবি আক্তার, সাং-গ্রাম-দক্ষিণ কাঞ্চনা, বকশির খীল,মোজাফ্ফর সওদাগরের বাড়ী, ডাকঘর-জোট পুকুরিয়া, ওয়ার্ড নং-০৭, ইউপি-০৪ নং, কাঞ্চনা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান-ভাড়া বাসা, বাড়ী ওয়ালা-আরিফ এর ভাড়া ঘর, ৭ম তলা ভবনের, ৩য় তলা, হাজী ওসমান গণি রোড, নবাবপুর চৌরাস্তা মোড়ের নবাব মিয়ার বিল্ডিং এর অপজিটে, হোল্ডিং নং-১৪৪/৪, থানা-বংশাল, ডিএমপি, ঢাকা, ২। তাপস পালিত প্রকাশ শিমুল(৫১), পিতা-মৃত সন্তোষ পালিত, মাতা-মৃত গীতা পালিত, সাং-গ্রাম-১০নং ধলঘাট ইউনিয়ন ৪ নং ওয়ার্ড, পালিত বাড়ী, (মেম্বার জুয়েল নাথ) (গ্রাম পুলিশ-মাহাবুব), পাশের বাড়ী-মীরা পালিত, (বয়স্ক মহিলা), ডাকঘর-ধলঘাট, থানা-পটিয়া,জেলা-চট্টগ্রাম, বর্তমান-কাশেম কন্ট্রাক্টরের বল্ডিং দ্বিতীয় তলা, জামাল খান বাইলেন, থানা-কোতয়ালী, সিএমপি, চট্টগ্রাম, ৩। দীপক কান্তি দে(৫৮), পিতা-মৃত ননী গোপাল দে, মাতা-মৃত মীরা প্রভা দে, সাং-হারুয়ালছড়ি, উত্তরপাড়া, ননী বাবুর বাড়ী, ওয়ার্ড নং-০৫, হারুয়ালছড়ি ০৫ নং ইউপি, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম (ইকবাল চেয়ারম্যান), বর্তমান-১১ নং আইস ফ্যাক্টরী রোড, আমিনুল হকের বাড়ী সাড়ে ৪ তলা বিল্ডিংয়ের তৃতীয় তলা (সফি সুপার মার্কেটের পাশে), থানা-সদরঘাট, সিএমপি, চট্টগ্রাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) এঁর তত্ত্বাবধানে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম এঁর নেতৃত্বে এসআই (নিঃ)/বাহার মিয়া সঙ্গীয় অফিসার এসআই মারুফ বিন আব্দুল্লাহ, এএসআই জয়নাল আবেদীন, এএসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ ইউসুফ আলী, এএসআই রুবেল বড়ুয়া, ফোর্স কং ২৬৬৬ মোঃ আলী হোছাইন’সহ বিভিন্ন সোর্স এই বিশেষ অভিযান পরিচালনায় সংযুক্ত ছিলেন।
এদিকে, জামাত শিবির সংশ্লিষ্ট নুর উদ্দিন সোহেলের গ্রেফতারের খবরে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় শুরু হয়েছে নানামুখী আলোচনা।

সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আবু তাহের এর সাথে নুর উদ্দিন সোহেলের সাথে ঘনিষ্ঠতা এবং এর সংক্রান্ত ছবিও রয়েছে। উপজেলা এবং জেলা ও কেন্দ্রীয় জামায়াত নেতাদের সাথেও সম্পর্কের তথ্য জানিয়েছে পুলিশের নির্ভরযোগ্য একাধিক সূত্র। তাকে গ্রেফতারে পর আন্ডারওয়ার্ল্ডে উদ্বেগ-উত্তেজনার খবরও জানা গেছে ।
এদিকে, অস্ত্রসহ ধৃত এই সন্ত্রাসীকে আদালতে চালান দেওয়ার আগে স্থানীয় সাতকানিয়া থানায় তার ব্যাপারে অন্য কয়টি মামলা আছে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নে সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক ‘ না বোধক’ উত্তর দেন।
গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টা পরেও আজ বিকেলে সাতকানিয়ার ওসি এ বিষয়ে বিস্তৃত জানেন না বা তাকে বায়েজিদ পুলিশ কিছুই জানতে চাননি বলে স্বীকার করে বলেন, হয়তো পরবর্তীতে জানতে চাওয়া হতে পারে।
30/04/2026


