সাদা দল ও সাবেক উপাচার্যের সাথে চবি নতুন উপাচার্যের মতবিনিময়

Must Read

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজের মধ্যে ধারণ করবেন এবং গবেষণায় মনোযোগী হবেন। নতুন নতুন প্রজেক্ট পেতে নিরলস পরিশ্রম করবেন। নিজের কর্মক্ষেত্রকে ভালোবাসার জায়গায় পরিণত করবেন…

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে আজ সোমবার গত ৩০ মার্চ ২০২৬ দুপিরে উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দলের সদস্যবৃন্দ।

এসময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে স্বাগত জানান। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকার প্রয়োজন রয়েছে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজের মধ্যে ধারণ করবেন এবং গবেষণায় মনোযোগী হবেন। নতুন নতুন প্রজেক্ট পেতে নিরলস পরিশ্রম করবেন। নিজের কর্মক্ষেত্রকে ভালোবাসার জায়গায় পরিণত করবেন। বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে উপাচার্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান সমন্বয় করেন সাদা দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শাহাদাত হোছাইন ও যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আকতার হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. শামছু উদ্দিন আহমদ, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান, প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. মোশারেফ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, প্রফেসর ড. আবুস সা’দাত মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, প্রফেসর ড. রেজাউল আজিম, প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, প্রফেসর ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, প্রফেসর সালমা মমতাজ, প্রফেসর ড. এ.কে.এম আরিফুল সিদ্দিকী, প্রফেসর ড.ফুয়াদ হাসান, প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন ও প্রফেসর মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।

উপস্থিত শিক্ষকবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সোমবার ৩০ মার্চ সকালে উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জাতীয় অধ্যাপক এবং প্রফেসর ইমেরিটাস প্রফেসর ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

এছাড়া এদিন সকাল থেকে উপাচার্য দপ্তরে বিভিন্ন বিভাগ, হল, দপ্তর এবং ছাত্র সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন। এরমধ্যে রয়েছে আইসিটি সেল, হিসাব নিয়ামক দপ্তর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, গ্রিন ভয়েস, পরিসংখ্যান বিভাগ, ইতিহাস বিভাগ, রেজিস্ট্রার দপ্তরের পরিষদ শাখা, নববাক স্টুডেন্টস এসোসিয়েশন চবি, ফারসি বিভাগ, সংস্কৃত বিভাগ, শামসুন নাহার হল, চবি কর্মচারী সমিতি, চবি অফিসার সমিতি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক চট্টগ্রাম রিজিওনের কর্মকর্তাবৃন্দ উল্লেখযোগ্য।

ডেপুটি রেজিস্ট্রার তথ্য ও জনসংযোগ খন্দকার মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে সিইউজে

শোক বার্তায় সিইউজে নেতৃবৃন্দ জানান, দেশ মাতৃকার টানে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img