নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম :
“অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় ত্যাগের উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করে, ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন মওলা হোসাইন (আ.) এবং তাঁর সফরসঙ্গী আহলে বাইতে রাসূলগণ (আ.)” । বাংলাদেশ তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত শোহাদায়ে কারবালা মাহফিলের শোহদায়ে কারবালা মাহফিলের প্রধান আলোচক মুহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম এ. আর. এম. কামরুল ইসলাম এ মন্তব্য করেন।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬ টায় দৈনিক আজাদী মিলনায়তনে প্রধান অতিথি বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)’র প্রেসিডিয়াম মেম্বার ও চট্টগ্রাম দরবার শরীফের পীর ছাহেব হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, “নবী পরিবারের সদস্যগণ সহ চতুর্থ খলিফা পর্যন্ত কেও বাইতুল মালের সম্পদ অপচয় বা অপব্যবহার করেছেন, এমন কোন নজীর নাই। উমাইয়া খলিফাদের দ্বারা এই অপকর্ম সূচিত হয়”।
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম দোভাষ, আহমদীয়া হোসাইনিয়া দরবার শরীফের পীরে তরিকত ছৈয়দ গোলাম মুহাম্মদ আবেদ শাহ চিশতি, কেন্দ্রীয় যুব আহ্বায়ক ছৈয়দ ছরোয়ার আলম (শাহ মিডু), হযরত মোঃ সোলায়মান পারভেজ মির্জাপুরী, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের উপস্থিতিতে উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা সহ-সভাপতি আগ্রাবাদস্থ আস্তানায়ে নজীর ভাণ্ডার দরবারের শাহজাদা মাওলানা সৈয়দ মিনহাজুল আবেদীন রিফাত আল আজহারী।
চট্টগ্রাম দরবার শরীফের শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডুর সঞ্চালিত এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাকলিয়া খানকাহ শরিফের অন্যতম পরিচালক হযরত সৈয়দ সুলতানুল আলম খোকন, সুফি মোহাম্মদ দেলোয়ার হোসেন তসলিম, জেলা সেক্রেটারী সুফী মোহাম্মদ আলী আকবর বাবুল রাহে, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইব্রাহিম বিপু, সংবাদকর্মী রশিদুল হাসান সাহেদ, সুফি শিল্পী জনাব আবু তালুকদার হাবীব, সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপল মাওলানা আবুল কাশেম, ভাইস প্রিন্সিপল মাওলানা তানভীরুল ইসলাম আলকাদেরী, হযরত মাওলানা হায়দার আলী প্রমুখ।



