যাদের উদ্দেশ্যে পোস্টটি করা হয়েছিল, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন……
নিউজ ব্যাংক বাংলা :
‘অশিক্ষিত, চাঁদাবাজে দেশটা ভরে গেছে ‘ সাদিয়া আয়মান বললেন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা প্রসঙ্গে। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই অভিনেত্রী বলেছেন, ‘ ঘটনাটি ‘হৃদয়বিদারক’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়….
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাদিয়া আয়মান লেখেন,
‘তার (সালমান মুক্তাদির) মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার পাশাপাশি দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি, আর দেখলেও সেটা হজম করতে পারে না। “

পোস্টের কমেন্ট বক্সেও সমালোচকদের উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। সাদিয়ার দাবি, “যাদের উদ্দেশ্যে পোস্টটি করা হয়েছিল, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন। এসব মন্তব্য ভবিষ্যতে তাদের পরিবারের সদস্যদের কাছেও দৃশ্যমান থাকবে” বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার’ ও ‘ধিক্কারজনক’ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী ।



