ছয় মাসে সিঙ্গেল ডিজিটে আসবে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি

Must Read

চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা না থাকাটা ‘দুঃখজনক’ উল্লেখ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে এই সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে…..

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম:
ছয় মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি ‘সিঙ্গেল ডিজিট’-এ নামিয়ে আনা হবে’ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি ঈদে উপলক্ষে রোববার (২২ মার্চ ২০২৬) দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ কথা জানান।
এসময় প্রতিমন্ত্রী মীর হেলালের পিতা চট্টগ্রামের সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

বিএনপি মিডিয়া সেল সূত্র জানায়, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ঈদ শুভেচ্ছা জানানো কালে সাংবাদিকদের আরো বলেন, আইন মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে সংস্কার কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। পরিকল্পিত সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।

খবরটির বাকি অংশ দেখুন নিচের সংযুক্ত বিশেষায়িত লেখাটির পর newsbankbangla

অটোমেশন ও ই-সেবা চালুর মাধ্যমে মানুষের নগদ লেনদেন কমিয়ে স্বচ্ছতা নিশ্চিতের বিষয়টি উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের হাটহাজারী ভূমি অফিসে ইতোমধ্যে সম্পূর্ণ ই-পে সিস্টেম চালু হয়েছে বলেও জানান, যেখানে কোনো ক্যাশ লেনদেন হয় না।
তিনি বলেন, দুর্নীতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল আরো বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে অটোমেশন বাড়ানো, ই-পেমেন্ট চালু এবং অফিসগুলোতে সরাসরি নগদ লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা না থাকাটা ‘দুঃখজনক’ উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে এই সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

জাতীয় প্রেসক্লাব বিএফইউজে সিইউজে দখলমুক্ত, সাংবাদিকদের কারামুক্তি দাবী

বিএনপি সরকার ও বিরোধীদলের দোহাই দিয়ে একটি ক্ষুদ্র চক্র ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন তালাবদ্ধ ও চট্টগ্রাম প্রেসক্লাব এবং বিএফইউজে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img