বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে সিইউজে

Must Read

শোক বার্তায় সিইউজে নেতৃবৃন্দ জানান, দেশ মাতৃকার টানে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য হয়ে রয়েছেন তিনি। দীর্ঘ বর্ণাঢ্য রাজনীতির মুখ্য চরিত্র হিসেবে, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন সারথী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বলেও মনে করেন সিইউজে নেতৃবৃন্দ….

চট্টলার কৃতিসন্তান, সাবেক মন্ত্রী, সাতবারের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( সিইউজে )।

এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ চট্টলার এই বীর সন্তানের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, গত ১৩ মে বুধবার সকাল সোয়া ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান তিনি। ঢাকায় প্রথম, জমিয়তুল ফালাহ মাঠে ২য় ও মিরসরাইয়ে ৩য় নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। মিরসরাইতে তাঁকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। 

 এদিকে শোক বার্তায় সিইউজে নেতৃবৃন্দ জানান, দেশ মাতৃকার টানে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য হয়ে রয়েছেন তিনি। দীর্ঘ বর্ণাঢ্য রাজনীতির মুখ্য চরিত্র হিসেবে, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন সারথী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বলেও মনে করেন সিইউজে নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাতও কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

শেখ হাসিনার দুঃখ প্রকাশ

শেখ হাসিনাও দুঃখ প্রকাশ করলেন ! কিভাবে কি ঘটলো বা কেন এমন দুঃখ প্রকাশ , তা উপস্থাপনের মধ্য দিয়ে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img