পিয়ালকে নিয়ে লুৎফর রহমান রিটন

Must Read

নিউজ ব্যাংক বাংলা :

খ্যাতিমান অনলাইন যোদ্ধা ও ঐতিহাসিক গণজাগরণের প্রধানতম সাহসী উদ্যোক্তা অমি রহমান পিয়ালকে নিয়ে আবেগঘন লেখা লিখেছেন বাংলাদেশের খ্যাতিমান ছড়াকার ও টেলিভিশন তারকা লুৎফর রহমান রিটন ।
সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড আইডিতে উপস্থাপিত লেখাটি হুবহু সংযুক্ত করা হলো-

দেশান্তরী পিয়াল
লুৎফর রহমান রিটন

বছর পনেরো পরে পিয়ালের সঙ্গে দেখা হলো।
অমি রহমান পিয়াল।মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের পক্ষে আপসহীন এক লেখক ও অনলাইন যোদ্ধা হিশেবে পরিচিত পিয়ালের সাম্প্রতিক পরিচয়টি নতুন একটি মোড় নিয়েছে। সে এখন বাংলাদেশের অনলাইন দুনিয়ার সবচে বেশি ভাইরাল হওয়া গান বায়োস্কোপের গীতিকার হিশেবে মহাবিখ্যাত।
দেশান্তরী পিয়াল সুইজারল্যান্ডের জুরিখ শহরে বসবাস করছে গেলো দশ বছর ধরে।
আমি জুরিখে এসে পৌঁছেছি ২৩ সেপ্টেম্বর।
পরদিনই ওর সঙ্গে দেখা হলো।

লুজার্ন রেলস্টেশনে সে অপেক্ষা করছিলো।
আমার সঙ্গে দেখা হলো প্রায় পনেরো বছর পর।
সারাটা দিন পিয়াল আমি আর সোহেল একসঙ্গে কাটিয়েছি। লুজার্নের ‘অবশ্য দর্শনীয়’ কিছু জায়গা আছে। সেগুলো দেখা হলো। আর হলো কথা। অফুরান কথা।

বিদায় বেলায় পিয়াল আমাকে জড়িয়ে ধরলো। আবেগমথিত কণ্ঠে বললো–আয়ুষ্মান হন রিটন ভাই।
আমি বললাম–তুমিও….।

বাংলাদেশ ছেড়ে দূরদেশ সুইজারল্যান্ডের পাহাড় বৃক্ষ লেকের স্বচ্ছ জল আর ঝকঝকে নিরাপদ আকাশে তুমি ভালো থেকো হে অনুজপ্রতিম প্রীতিভাজন বন্ধু আমার।
আবার দেখা হবে।

জুরিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

শুভ জন্মদিন, মা

বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনে লিখেছেন আবেগঘন...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img